অর্ধেক দামে জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত সরকারের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬, ২১:৫২
দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরাসরি ক্রয়নীতির আওতায় ৩ লাখ ২৫ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বিশেষ সভায় প্রায় ২ হাজার ৬৪ কোটি টাকা ব্যয়ে এই তেল আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, আমদানি করা তেলের মধ্যে ডিজেল ও অকটেন রয়েছে, যা মূলত বিদ্যুৎ উৎপাদন, পরিবহন খাত এবং শিল্পকারখানার জ্বালানি চাহিদা পূরণে ব্যবহৃত হবে। বাংলাদেশে জ্বালানির চাহিদা ক্রমাগত বাড়ায় সরকার নিয়মিতভাবে আন্তর্জাতিক বাজার থেকে অপরিশোধিত ও পরিশোধিত তেল আমদানি করে থাকে।
সূত্র আরও জানায়, এই আমদানির প্রক্রিয়ায় 'এ অ্যান্ড এ এনার্জি' নামে একটি প্রতিষ্ঠান প্রায় অর্ধেক মূল্যে ১ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে। তাদের প্রস্তাবে ১ লাখ টন ডিজেল এবং ২৫ হাজার টন অকটেন সরবরাহের কথা উল্লেখ রয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, তারা প্রতি ব্যারেল তেল প্রায় ৭৫ মার্কিন ডলারে সরবরাহ করতে পারবে এবং এতে আলাদা করে জাহাজ ভাড়া বা পরিবহন ব্যয়ের প্রয়োজন হবে না। ফলে সরকারের মোট ব্যয় উল্লেখযোগ্যভাবে কমতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণ জ্বালানি তেল বিদেশ থেকে আমদানি করে থাকে। দেশের মোট জ্বালানি চাহিদার বড় অংশই আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামা সরাসরি দেশের অর্থনীতি ও জ্বালানি খাতে প্রভাব ফেলে।
আরও পড়ুন
- • ৫ জুলাই গৌরি-আমিরের বিয়ে, জানালেন নিজেই
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার
- • গরমে ‘সুস্থতার দাওয়াই’ দিলেন মোদি, তালিকায় দেশীয় ঐতিহ্যবাহী পানীয়
- • ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
