রাজশাহী মেডিক্যালে দ্রুত ভ্যাকসিন সরবরাহের তাগিদ বিএনপির স্বাস্থ্য সম্পাদকের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬, ২০:৪৮
দেশে চলমান হামের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম। এ সময় তিনি বলেছেন, সরকারের উচিত খুব দ্রুত প্রয়োজনীয় ভ্যাকসিন সংগ্রহ করে তা জনগণের মাঝে বিতরণের ব্যবস্থা করা।
সোমবার (৩০ মার্চ) পরিদর্শনকালে তিনি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় হাসপাতাল কর্তৃপক্ষ, বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরবর্তীতে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, দেশে প্রথম মিজেলস (হাম) রোগী গত ৪ জানুয়ারি রোহিঙ্গা ক্যাম্পে শনাক্ত হয়।
তিনি বলেন, ‘২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ বিনা মূল্যে ভ্যাকসিন পেয়েছে। তবে এরপর অন্তর্বর্তীকালীন সরকারের সময় ক্রয়সংক্রান্ত জটিলতার কারণে ভ্যাকসিন সরবরাহে ব্যাঘাত ঘটে। এর ফলেই বর্তমান প্রাদুর্ভাবের সৃষ্টি হয়ে থাকতে পারে।’
তিনি আরো বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে স্বাস্থ্য সহকারী ও ভ্যাকসিন পোর্টারদের বিভিন্ন দাবিতে আন্দোলনের কারণে টিকাদান কার্যক্রমও ব্যাহত হয়।’ ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষ দুর্ভোগে না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্টদের আরো সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
ডা. রফিকূল ইসলাম জানান, সাধারণত ৯ মাস ও ১৫ মাস বয়সে হামের টিকা প্রদান করা হয়। তবে সাম্প্রতিক প্রাদুর্ভাবে ৯ মাসের কম বয়সী শিশুরাও আক্রান্ত হচ্ছে, যা উদ্বেগজনক। এ বিষয়ে গবেষণার মাধ্যমে সুনির্দিষ্ট কারণ খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনকালে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সীমিত সামর্থ্যের মধ্যেও ১২ জন শিশুকে আইসিইউতে রেখে এবং ওয়ার্ডে ভর্তি অন্যান্য হাম আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এ জন্য সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান তিনি। এ সময় তিনি জনগণকে আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ উল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জহুরুল হকসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।
আরও পড়ুন
- • ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল
- • চেলসি কিংবদন্তি ববি ট্যাম্বলিংয় আর নেই
- • বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
- • প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
- • পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
- • মাদকসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
- • ৫ জুলাই গৌরি-আমিরের বিয়ে, জানালেন নিজেই
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
