০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৭:৫৮

শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৬, ০০:২৫

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শুক্রবার (৩ এপ্রিল) রাতে এক বিশেষ অভিনন্দন বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে পরাজিত করে শিরোপা অক্ষুণ্ণ রাখে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচটিতে নির্ধারিত সময়ের খেলা ড্র থাকায় ফলাফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। সেখানে স্নায়ুচাপ জয় করে টানা দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জয়ের গৌরব অর্জন করল বাংলাদেশ। তরুণ খেলোয়াড়দের এই অসাধারণ সাফল্যে দেশজুড়ে বইছে আনন্দের জোয়ার। প্রধানমন্ত্রী তাঁর বার্তায় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সকলকে এই অবিস্মরণীয় বিজয়ের জন্য ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে। তরুণ প্রজন্মের এই জয় দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলেও তিনি মন্তব্য করেন। বাফুফে এবং সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠনগুলোকেও এই জয়ে বিশেষ অবদান রাখার জন্য সাধুবাদ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন