ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ১৪:০২
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হবে বলে আশা প্রকাশ করেছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থাপনা নিয়ে জাপানের সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী ১৯ জুলাইয়ের মধ্যে এ চুক্তি হওয়ার কথা থাকলেও সরকার নির্ধারিত সময়ের আগেই তা সম্পন্ন করার চেষ্টা করছে।
তিনি জানান, দেশের ক্রমবর্ধমান বিমান পরিবহন চাহিদা বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ জরুরি হয়ে পড়েছে। বর্তমানে ১৪টি নয়, বরং বাংলাদেশের জন্য ৪৭টি উড়োজাহাজ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ১৪টি বোয়িং উড়োজাহাজ কিনতে প্রায় ২ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আয়ের মাধ্যমেই কিস্তিতে এসব উড়োজাহাজের মূল্য পরিশোধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। নতুন বোয়িং উড়োজাহাজগুলোর প্রথমটি ২০৩১ সালে পাওয়া যেতে পারে বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অনিয়ম, দুর্নীতি ও ব্যবস্থাপনার ত্রুটি দূর করতে প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
হজযাত্রীদের লাগেজ কেটে ফেলার অভিযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য তদন্তে অসত্য প্রমাণিত হয়েছে। তদন্তে লাগেজ মিস হ্যান্ডলিংয়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং এ বিষয়ে কোনো হজযাত্রী লিখিত বা মৌখিক অভিযোগও করেননি।
তিনি জানান, ২১টি লাগেজে ক্ষয়ক্ষতির ঘটনা পাওয়া গেছে। তবে ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, এসব ক্ষতি বাংলাদেশে হয়নি; বরং লাগেজগুলো যেখান থেকে এসেছে, সেখানেই ক্ষতিগ্রস্ত হয়েছিল।
আরও পড়ুন
- • নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’
- • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- • বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর কারণ জানাল আইসিসি
- • কেটি পেরি-লিসাদের সঙ্গে বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশি সঞ্জয়
- • প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
- • ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর
- • মিরপুরে ফের উদ্ধার নারীর অর্ধগলিত মরদেহ
- • রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা ৭ জুন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
