২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:১৫

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

বিসিবিতে রদবদলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে আইসিসি: ক্রীড়া উপদেষ্টা

বিসিবিতে রদবদলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে আইসিসি: ক্রীড়া উপদেষ্টা

প্রকাশিত: ৩১ মে, ২০২৫, ১৪:৩২

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষপদে রদবদল হয়েছে। ফারুক আহমেদকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলে বোর্ড পরিচালকদের ভোটে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।

এই রদবদলের ক্ষেত্রে বিসিবি বা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোনো নিয়মের ব্যত্যয় ঘটেনি বলে দাবি করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (৩১ মে) গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেছেন, ‘বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী নতুন সভাপতি এসেছেন। আমাদের আইসিসির সঙ্গে যোগাযোগ হয়েছে। বিসিবির নতুন সভাপতি নিজেও আইসিসিতে দীর্ঘসময় কাজ করেছেন।’

যেহেতু জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুকের বোর্ড পরিচালক পদে মনোনয়ন বাতিল করায় সভাপতির পদ শূন্য হয়েছিল, তাই এটিকে কেউ কেউ বোর্ডের কার্যক্রমে সরকারের হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করেছিলেন। ফারুক আহমেদ নিজেও এই প্রসঙ্গ টেনেই আইসিসিতে নালিশ করেছেন।

আইসিসির নিয়ম অনুযায়ী কোনো দেশের ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপের ঘটনা ঘটলে সে দেশকে নিষিদ্ধ করা হয়। তাই অনেকেই আশঙ্কা করছিলেন, বিসিবি সভাপতি পদে রদবদলের ধরনের কারণে বাংলাদেশ ক্রিকেট আইসিসির নিষেধাজ্ঞার মুখে পড়ে কিনা। তবে এমন আশঙ্কার কথা উড়িয়ে দিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘আইসিসির সঙ্গে আমাদের যোগাযোগের কোনো ঘাটতি ছিল না। আইসিসিও এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান যে অবস্থা, সেটা তো আইসিসির অজানা নয়। সে জায়গা থেকে তারা নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছে।’

প্রসঙ্গত, বিসিবির অন্তত আট পরিচালক ফারুক আহমেদের বিষয়ে অনাস্থা জানানোর পর গত বৃহস্পতিবার (২৯ মে) তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। পরে শুক্রবার (৩০ মে) আমিনুল ইসলাম বুলবুল প্রথমে কাউন্সিলর, পরে এনএসসির মনোনয়নে পরিচালক এবং সবশেষ বোর্ডসভায় পরিচালকদের প্রত্যক্ষ ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হন।

আরও পড়ুন