বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ: ‘কফি খেতে খেতেই ৫ উইকেট পড়ে গেছে’
প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৫, ০৬:৩৯
১ উইকেটে ১০০ রান; এরপর ৮ উইকেটে ১০৫ রান। গতকাল বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে এভাবেই ধসে পড়েছিল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ, মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেটের পতন। যা ওডিআই ইতিহাসে সবচেয়ে খারাপ ধসের একটি।
এর আগে সবচেয়ে বাজে ধস ছিল ২০২০ সালে নেপালের বিপক্ষে যুক্তরাষ্ট্রের। যেখানে ২৩/১ থেকে ৩১/৮ হয়ে যুক্তরাষ্ট্র গুটিয়ে গিয়েছিল মাত্র ৩৫ রানে।
বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ স্বীকার করেছেন, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে দলের ব্যাটিং লাইনআপ ধসে পড়েছে, তা কষ্টদায়ক ও অপ্রত্যাশিত।
ম্যাচ শেষে তাসকিন বলেন, ‘দুঃখজনকভাবে আমরা খুব ভালো শুরু করেছিলাম, কিন্তু এরপর... কঠিন হারের স্বীকার হলাম। ৫ রানে ৭ উইকেট হারানো—এটা একেবারেই অপ্রত্যাশিত ছিল। আমরা চেষ্টা করেছি, কিন্তু কিছুই হলো না। হ্যাঁ, এটা মোটেও ভালো অনুভূতি না।’
১৭তম ওভারে ১ উইকেটে স্কোরকার্ডে ১০০ রান দেখে হয়তো তাসকিনদের মতো লোওয়ারঅর্ডাররা চাপমুক্ত হয়ে পড়েছিলেন। ভেবেছিলেন, হয়তো তাদেরকে ব্যাটিংয়ে নামতে হবে না। তার আগেই ম্যাচ জিতে যাবেন। তাই ড্রেসিংরুমে নির্ভার ছিলেন তারা। কিন্তু উইকেট এতই দ্রুত পড়েছে যে, তড়িঘড়ি করেই লোওয়ারঅর্ডারদের প্যাড, হ্যালমেট ও হ্যান্ডগ্লাভস নিয়ে প্রস্তুত হতে হয়েছিল। খুব কম সময়ই তারা পেয়েছিলেন।
বাংলাদেশের উইকেট পতন কতটা দ্রুতগতিতে হয়েছিল, তা বোঝা যায় তাসকিনের কথা থেকে। তিনি কফি খেতে খেতেই দেখেন ৫ উইকেট পড়ে গেছে।
তাসকিন বলেন, ‘ক্রিকেট যে কতটা অনিশ্চিত, সেটা আবার মনে করিয়ে দিল। আমি তখন ড্রেসিং রুমে কফি খাচ্ছিলাম, আর হঠাৎ দেখি পাঁচটা উইকেট পড়ে গেছে। আশা করি আমরা পরের ম্যাচে ঘুরে দাঁড়াব। এবং সবাই এই ভুল থেকে শিক্ষা নেবে।’
আরও পড়ুন
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
