খালেদা জিয়া ও জুলাই শহীদদের স্মরণে বাকৃবি ছাত্রদলের ইফতার
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০০:৫১
মরহুম খালেদা জিয়া ও জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদল–এর উদ্যোগে ইফতার মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান নেতারা।
ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং শিক্ষা ও গণতন্ত্রের অগ্রগতির জন্য দোয়া করা হয়।
বাকৃবি ছাত্রদলের সদস্য সচিব শফিকুল ইসলাম বলেন, দেশবাসী ও দেশনেত্রী খালেদা জিয়ার রুহের শান্তি কামনায় এ আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থীদের সঙ্গে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, নতুন সরকার যেন ন্যায় ও ইনসাফের সঙ্গে দেশ পরিচালনা করতে পারে—সে কামনায় দোয়া করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিতেই ধারাবাহিকভাবে এ ধরনের আয়োজন করা হবে।
আরও পড়ুন
- • ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল
- • চেলসি কিংবদন্তি ববি ট্যাম্বলিংয় আর নেই
- • বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
- • প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
- • পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
- • মাদকসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
- • ৫ জুলাই গৌরি-আমিরের বিয়ে, জানালেন নিজেই
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
