০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২০:৩৩

শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি

কুমিল্লায় আগুনে দগ্ধ ঘরবাড়ি, প্রায় ৫ লাখ টাকার ক্ষতি

কুমিল্লায় আগুনে দগ্ধ ঘরবাড়ি, প্রায় ৫ লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬, ১৮:০৭

কুমিল্লার লাকসাম উপজেলায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে গেছে। এতে ঘরের আসবাবপত্রসহ সব কিছু ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তরদা ইউনিয়নের রামারবাগ গ্রামে আবুল খায়েরের বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে হঠাৎ আবুল খায়েরের বসতঘরে আগুন জ্বলে ওঠে। আগুন দেখতে পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের ভেতরের সব কিছু পুড়ে যায়।

লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি আরো জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশের ঘরবাড়ি বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।

আরও পড়ুন