০৫ জুন ২০২৬, শুক্রবার, ০০:৪১

শিরোনাম
কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী

কলমাকান্দায় পুকুরে ডুবে ১ বছরের শিশু নিহত

কলমাকান্দায় পুকুরে ডুবে ১ বছরের শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬, ২৩:৪৫

নেত্রকোনার কলমাকান্দায় পুকুরে ডুবে সায়ফা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের টেঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সায়ফা ওই গ্রামের শাহিন মিয়ার মেয়ে।

পারিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মা বাড়িতে কাজে ব্যস্ত থাকা অবস্থায় পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু সায়ফা। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিক হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
আরও পড়ুন