০৫ জুন ২০২৬, শুক্রবার, ০০:০২

শিরোনাম
কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী

ঝিনাইদহে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে ধর্ষক নিহত

ঝিনাইদহে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে ধর্ষক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ২২:৪৪

ঝিনাইদহ সদর উপজেলার পাগলাখানা ইউনিয়নের ঝিনুক মালা আবাসন প্রকল্পে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বিল্লাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি স্থানীয়দের গণপিটুনিতে আহত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৩টার দিকে চরখাজুরা গ্রামের ওই আবাসনে এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বিল্লাল হোসেন মাগুরা জেলার মোহম্মদপুর উপজেলার দেউলি গ্রামের বরকত উল্লাহর ছেলে। তিনি ঝিনাইদহ শহরে রিকশা চালাতেন এবং আবাসন প্রকল্পে এক সপ্তাহ আগে একটি ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বিল্লাল হোসেন বিকেলে শিশুটিকে মিষ্টি কিনে দেওয়ার কথা বলে নিজ ঘরে নিয়ে যান। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। এ সময় উত্তেজিত জনতা বিল্লালকে বেধড়ক মারধর করে বেঁধে রাখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শিশুর মা বাদী হয়ে যৌন নিপীড়নের অভিযোগে সদর থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, মামলার ভিত্তিতে তদন্ত চলছে এবং ময়নাতদন্ত শেষে লাশ গ্রামের বাড়িতে পাঠানো হবে।

আরও পড়ুন