২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৯:১২

শিরোনাম
গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ গণপরিবহনে জিপিএস সংযোজন বাধ্যতামূলক করল বিআরটিএ

আনোয়ারায় ১৮ মাসের মধ্যে উৎপাদনে যাবে বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল: বেজা চেয়ারম্যান

আনোয়ারায় ১৮ মাসের মধ্যে উৎপাদনে যাবে বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল: বেজা চেয়ারম্যান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ১৬:৪৩

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বিনিয়োগের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, বিদেশি বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগাতে সরকার, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বেজা চেয়ারম্যান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী ১৮ মাসের মধ্যে আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এর প্রথম কারখানায় উৎপাদন শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে ডেভেলপার প্রতিষ্ঠানও নির্ধারিত সময়ের মধ্যে উৎপাদন শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের সময় ডেভেলপার প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে জানানো হয়েছিল, প্রকল্পটি পুরোপুরি চালু করতে তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে। তবে সরকার নির্ধারিত সময়ের আগেই উৎপাদন কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।

আশিক চৌধুরী বলেন, চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের উন্নয়ন অংশীদার। তাদের বিনিয়োগ দেশের শিল্পায়নকে এগিয়ে নেওয়ার পাশাপাশি হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। তাই স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের প্রতি বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, প্রকল্প বাস্তবায়নে কোনো সমস্যা দেখা দিলে সরকার, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সব পক্ষ সমন্বিতভাবে তা সমাধান করবে। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দ্রুত বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল চালু করাই সরকারের অন্যতম অগ্রাধিকার।

আরও পড়ুন