০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৮:০৯

শিরোনাম
২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

দাম কমলো পেঁয়াজের, জনমনে স্বস্তি

দাম কমলো পেঁয়াজের, জনমনে স্বস্তি

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৫, ১৪:১০

পেঁয়াজ আমদানি হওয়াতে মোকামে কমতে শুরু করেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। 
ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দুইদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশি পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমেছে। বর্তমানে দেশি পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত দুইদিন আগেও বিক্রি হয়েছিল ৮০ টাকা কেজি দরে। 
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রাকিবুল হাসান বলেন, হিলির ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করে থাকে। কারণ ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরেই কেজি প্রতি ১০ টাকা দাম কমে গেছে। বর্তমানে দেশি পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা ১০ থেকে ১৫ দিন আগেই কেজি প্রতি পেঁয়াজ কিনছিলাম ৪৫ থেকে ৫০ টাকা দরে। নিয়মিত বাজার মনিটরিং না করার কারণেই দেশের বাজারের এই অবস্থা, যে যার মত করে বাজারের নিত্য-পণ্যের দাম বসিয়ে বিক্রি করছে। সরকারের কাছে অনুরোধ করছি নিয়মিত বাজার মনিটরিং করা হোক, তাহলে বাজার নিয়ন্ত্রণে চলে আসবে। 
হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী জানান বৃহস্পতিবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। আমরা আশা করছি আগামী রোববারে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলসিকৃত পেঁয়াজ আমদানি হবে। পেঁয়াজ আমদানি হলে দেশি পেঁয়াজের দাম আরও কমে আসবে বলেও জানান তিনি।

আরও পড়ুন