পেঁয়াজ কাটলে কেন চোখ জ্বলে? সমাধান কি?
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬, ০১:৪৩
পেঁয়াজ ছাড়া অনেক রান্নাই যেন অসম্পূর্ণ। সাধারণ তরকারি থেকে শুরু করে কশা মাংস—প্রায় সব খাবারেই পেঁয়াজ লাগে। কিন্তু পেঁয়াজ কাটতে গেলেই অনেকের চোখে পানি চলে আসে, সঙ্গে চোখ জ্বালাও করে। বিশেষ করে বেশি পেঁয়াজ কাটতে হলে সমস্যাটা আরো বেশি হয়।
পেঁয়াজে সালফেনিক এসিড নামে একটি উপাদান থাকে। পেঁয়াজ কাটার সময় এটি বেরিয়ে অন্য এনজাইমের সঙ্গে মিশে সালফার গ্যাস তৈরি করে। সেই গ্যাস চোখে লাগলেই জ্বালা করে এবং চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। তবে কিছু সহজ উপায় মেনে চললে পেঁয়াজ কাটার সময় এই সমস্যাটা অনেকটাই কমানো যায়।
চিমনি বা এক্সহস্ট ফ্যান চালু রাখুন
পেঁয়াজ কাটার সময় রান্নাঘরের চিমনি বা এক্সহস্ট ফ্যান চালিয়ে রাখুন। এতে পেঁয়াজ থেকে বের হওয়া গ্যাস বাতাসে উড়ে যায় এবং চোখে কম লাগে। এ ছাড়া পেঁয়াজ কাটার সময় হাতে চোখ বা মুখ স্পর্শ না করাই ভালো।
ধারালো ছুরি ব্যবহার করুন
ধারালো ছুরি দিয়ে পেঁয়াজ দ্রুত কাটা যায়। এতে পেঁয়াজ কম চেপে কাটা হয় এবং গ্যাসও কম বের হয়। ফলে চোখে জ্বালা হওয়ার সম্ভাবনা কম থাকে।
পেঁয়াজের গোড়া কেটে ফেলুন
পেঁয়াজের গোড়ার অংশে সালফারের পরিমাণ বেশি থাকে। তাই খোসা ছাড়ানোর আগে পেঁয়াজের ওই অংশটা কেটে ফেললে সমস্যা কিছুটা কম হয়। চাইলে খোসাসহ পেঁয়াজ কিছুক্ষণ জলে ভিজিয়েও রাখতে পারেন। তবে কাটার পর পানিতে ভেজালে স্বাদ নষ্ট হতে পারে।
ফ্রিজে রেখে কাটুন
পেঁয়াজের খোসা ছাড়িয়ে ১০-১৫ মিনিট ফ্রিজে রেখে দিন। ঠাণ্ডা অবস্থায় পেঁয়াজের এনজাইম কম সক্রিয় থাকে। তাই ঠাণ্ডা পেঁয়াজ কাটলে চোখে জ্বালা ও পানি পড়ার সমস্যা তুলনামূলক কম হয়।
আরও পড়ুন
- • ৫ জুলাই গৌরি-আমিরের বিয়ে, জানালেন নিজেই
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার
- • গরমে ‘সুস্থতার দাওয়াই’ দিলেন মোদি, তালিকায় দেশীয় ঐতিহ্যবাহী পানীয়
- • ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
