বাংলাদেশ দলকে অভিনন্দন ও আর্থিক পুরস্কারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৬, ০০:৫১
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা অক্ষুণ্ণ রাখায় বাংলাদেশ দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে এক বার্তায় তিনি এই বিজয়ী দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের জন্য বিশেষ আর্থিক পুরস্কারের ঘোষণা দেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তার প্রতিক্রিয়ায় বলেন, "অবিশ্বাস্য একটি ম্যাচ আমরা দেখেছি। আমি প্রধানমন্ত্রী ও বাংলাদেশের মানুষের পক্ষ থেকে বাংলাদেশ দলকে অভিনন্দন জানাই। আমাদের ক্রীড়া পরিবারের পক্ষ থেকেও তাদের প্রতি রইল শুভকামনা। আমরা বীর সন্তানদের বরণ করে নেওয়ার অপেক্ষায় আছি এবং বিমানবন্দরে তাদের বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হবে।" তিনি আরও যোগ করেন, যুব ফুটবলারদের এই অদম্য স্পৃহা ও নৈপুণ্য পুরো জাতির জন্য অত্যন্ত গর্বের এবং এই জয় বাংলাদেশের ফুটবলের নতুন দিগন্ত উন্মোচন করল।
মালদ্বীপের মালেতে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য সমতায় শেষ হয়। পরবর্তীতে টাইব্রেকারে স্নায়ুচাপ জয় করে ৪-৩ ব্যবধানে ভারতকে পরাজিত করে শ্রেষ্ঠত্ব নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের শিরোপা জয়ের অনন্য গৌরব অর্জন করল বাংলাদেশ।
আরও পড়ুন
- • অবতরণের সময় বিধ্বস্ত ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমান
- • মধ্যরাত পর্যন্ত সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- • ট্রাকে করে মানুষ এনে পুশইনের অভিযোগ, সীমান্তে টানটান উত্তেজনা
- • বিড়াল বিদ্যুৎস্পৃষ্টে শাহবাগে মেট্রোরেল বন্ধ ২৫ মিনিট, যাত্রী ভোগান্তি চরমে
- • ব্রাজিলের ম্যাচের আগে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন মরক্কোর আশরাফ হাকিমি
- • দেশে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, চার বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা
- • স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বিশ্বকাপে আজ মুখোমুখি হবে ব্রাজিল ও মরক্কো
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
