ঢাকা হবে দক্ষিণ এশিয়ার প্রথম বিনিয়োগ কেন্দ্র:পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১০:৪৮
বিনিয়োগের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা—এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, বৈশ্বিক বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার নির্ভরযোগ্য ও স্থিতিশীল পরিবেশ তৈরিতে কাজ করছে।
শনিবার (১৩ জুন) রাজধানীর একটি বেসরকারি হোটেলে আয়োজিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা বিষয়ক সম্মেলনে’ তিনি এ কথা বলেন। সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশের লক্ষ্য হলো বিনিয়োগের জন্য প্রতিযোগিতামূলক, নিরপেক্ষ এবং পূর্বানুমানযোগ্য পরিবেশ তৈরি করা।
তিনি আরও বলেন, সরকার বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
ড. খলিলুর রহমান জানান, অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করে দেশের অর্থনীতিকে স্থিতিশীল করার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সৃজনশীল শিল্প ও ক্রীড়ার মতো উদীয়মান খাতেও বিনিয়োগ বাড়াতে নীতিগত সহায়তা দেওয়া হবে।
সম্মেলনে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক কৌশল নিয়ে সরকারি-বেসরকারি খাতের অংশীজনদের মধ্যে মতবিনিময় হয় বলে জানানো হয়েছে।
আরও পড়ুন
- • অবতরণের সময় বিধ্বস্ত ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমান
- • মধ্যরাত পর্যন্ত সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- • ট্রাকে করে মানুষ এনে পুশইনের অভিযোগ, সীমান্তে টানটান উত্তেজনা
- • বিড়াল বিদ্যুৎস্পৃষ্টে শাহবাগে মেট্রোরেল বন্ধ ২৫ মিনিট, যাত্রী ভোগান্তি চরমে
- • ব্রাজিলের ম্যাচের আগে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন মরক্কোর আশরাফ হাকিমি
- • দেশে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, চার বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা
- • স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বিশ্বকাপে আজ মুখোমুখি হবে ব্রাজিল ও মরক্কো
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
