১৩ জুন ২০২৬, শনিবার, ১৬:০৮

শিরোনাম
বিড়াল বিদ্যুৎস্পৃষ্টে শাহবাগে মেট্রোরেল বন্ধ ২৫ মিনিট, যাত্রী ভোগান্তি চরমে কক্সবাজার সফরে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণদের তালিকা ঘোষণা মে মাসে সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত, বিআরটিএ প্রতিবেদন ঢাকা হবে দক্ষিণ এশিয়ার প্রথম বিনিয়োগ কেন্দ্র:পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৪৩

ট্রাকে করে মানুষ এনে পুশইনের অভিযোগ, সীমান্তে টানটান উত্তেজনা

ট্রাকে করে মানুষ এনে পুশইনের অভিযোগ, সীমান্তে টানটান উত্তেজনা

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১৪:৪৬

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অন্তত আটটি পয়েন্ট দিয়ে শতাধিক মানুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)—এমন অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে। তবে বিজিবি ও স্থানীয় জনতার প্রতিরোধে এসব চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সীমান্ত এলাকায় কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, ভারতীয় সীমান্তবর্তী ক্যাম্পগুলোতে ট্রাকে করে মানুষ এনে জড়ো করা হচ্ছে এবং রাতের বেলায় সীমান্তের আলো বন্ধ করে পুশইনের চেষ্টা চালানো হচ্ছে।

জানা গেছে, গত ৮ জুন রাত থেকে রৌমারী সীমান্ত এলাকায় উত্তেজনা শুরু হয়। পরে ৯ জুন গভীর রাতে জামালপুর ব্যাটালিয়নের অধীন বিভিন্ন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) এলাকায় একযোগে পুশইনের চেষ্টা চালানো হয়।

যেসব পয়েন্ট দিয়ে পুশইনের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে, সেগুলোর মধ্যে রয়েছে দাঁতভাঙ্গা, মোল্লারচর, ইজলামারী, খেয়ারচর, পাথরেরচর, বাঘারচর, সাতানীপাড়া ও ঝাউডাঙ্গা বিওপি এলাকা।

স্থানীয়দের অভিযোগ, বিএসএফ সদস্যরা ‘থ্রি-টন’ ট্রাকে করে লোকজন এনে সীমান্ত এলাকায় জড়ো করেন। এরপর সুযোগ বুঝে তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।

বড়াইবাড়ি সীমান্তের বাসিন্দা আমজাদ হোসেন বলেন, “ভারতের পুশইন ঠেকাতে কয়েক দিন ধরে বিজিবির সঙ্গে আমরাও পাহারা দিচ্ছি। যতক্ষণ সামর্থ্য আছে, ততক্ষণ এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ চলবে।”

যাদুরচর ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম জানান, কয়েক দিন ধরে সীমান্তের ওপারে শত শত মানুষকে জড়ো করা হয়েছে। তিনি বলেন, বিজিবি ও স্থানীয়রা মিলে দিনরাত পাহারা দিচ্ছেন, যাতে কাউকে বাংলাদেশে প্রবেশ করানো না যায়।

সর্বশেষ বুধবার রাতে খেওয়ারচর সীমান্ত এলাকায় আবারও কিছু মানুষকে ট্রাকে করে এনে জড়ো করা হয় বলে স্থানীয়রা দাবি করেছেন।

এদিকে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানিয়েছেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, সীমান্তজুড়ে নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং স্থানীয় জনগণও পাহারায় সহযোগিতা করছেন।

আরও পড়ুন