১৩ জুন ২০২৬, শনিবার, ১৫:১৪

শিরোনাম
বিড়াল বিদ্যুৎস্পৃষ্টে শাহবাগে মেট্রোরেল বন্ধ ২৫ মিনিট, যাত্রী ভোগান্তি চরমে কক্সবাজার সফরে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণদের তালিকা ঘোষণা মে মাসে সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত, বিআরটিএ প্রতিবেদন ঢাকা হবে দক্ষিণ এশিয়ার প্রথম বিনিয়োগ কেন্দ্র:পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৪৩

বিড়াল বিদ্যুৎস্পৃষ্টে শাহবাগে মেট্রোরেল বন্ধ ২৫ মিনিট, যাত্রী ভোগান্তি চরমে

বিড়াল বিদ্যুৎস্পৃষ্টে শাহবাগে মেট্রোরেল বন্ধ ২৫ মিনিট, যাত্রী ভোগান্তি চরমে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১৪:০২

রাজধানীর শাহবাগে মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে একটি বিড়াল বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় প্রায় ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। এতে হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েন।

শনিবার (১৩ জুন) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে দুপুর ১২টা ১৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, শাহবাগ মেট্রোরেল স্টেশনের বৈদ্যুতিক লাইনে একটি বিড়াল উঠে গেলে সেটি বিদ্যুৎস্পৃষ্ট হয়। দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে পুরো রুটের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। একই সঙ্গে স্টেশনে মাইকিং করে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়।

হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চলন্ত ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ হয়ে যাওয়ায় বদ্ধ বগির ভেতরে দীর্ঘ সময় আটকে থেকে অনেক যাত্রী অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েন।

পরিস্থিতি দীর্ঘায়িত হলে অনেকে ট্রেন থেকে নেমে বিকল্প পরিবহন ব্যবহার করেন। এ সময় শাহবাগ, ফার্মগেট, মিরপুর, উত্তরা ও মতিঝিলসহ বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় দেখা যায়।

মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, যাত্রী নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে কারিগরি দল দ্রুত সমস্যা সমাধান করলে দুপুর ১২টা ১৫ মিনিটে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয় এবং মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন