১৩ জুন ২০২৬, শনিবার, ১৬:১৪

শিরোনাম
বিড়াল বিদ্যুৎস্পৃষ্টে শাহবাগে মেট্রোরেল বন্ধ ২৫ মিনিট, যাত্রী ভোগান্তি চরমে কক্সবাজার সফরে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণদের তালিকা ঘোষণা মে মাসে সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত, বিআরটিএ প্রতিবেদন ঢাকা হবে দক্ষিণ এশিয়ার প্রথম বিনিয়োগ কেন্দ্র:পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৪৩

অবতরণের সময় বিধ্বস্ত ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমান

অবতরণের সময় বিধ্বস্ত ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১৪:৫৪

ভারতের আসাম রাজ্যের জোরহাটে অবস্থিত ভারতীয় বিমানবাহিনীর বিমানঘাঁটিতে অবতরণের সময় একটি এএন-৩২ পরিবহন বিমান দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়।

শনিবার (১৩ জুন) জোরহাট বিমানঘাঁটিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম NDTV।

প্রাথমিক তথ্য অনুযায়ী, অবতরণের সময় বিমানটি বিমানঘাঁটির ভেতরেই আছড়ে পড়ে। এরপরই আগুন ছড়িয়ে পড়ে বিমানটিতে।

ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় জরুরি সেবা ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ কিংবা হতাহতের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। ভারতীয় বিমানবাহিনী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনার পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। এ ঘটনায় তদন্তও শুরু হয়েছে।

আন্তোনভ এএন-৩২ বিমান ভারতীয় বিমানবাহিনীর বহরে বহুল ব্যবহৃত পরিবহন বিমান হিসেবে পরিচিত। প্রতিকূল আবহাওয়া ও দুর্গম এলাকায় রসদ পরিবহনে এ ধরনের বিমান ব্যবহার করা হয়। বিমানটি প্রায় ৭ দশমিক ৫ টন মালামাল বা ৫০ জন যাত্রী বহনে সক্ষম।

এর আগে চলতি বছরের মার্চে আসামের কার্বি আংলং জেলায় ভারতীয় বিমানবাহিনীর একটি সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। ওই ঘটনায় দুই পাইলট নিহত হন।

আরও পড়ুন