ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬, ০০:৪৭
ইরান ও তার মিত্র দেশগুলোর বিরুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর লড়াই অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
শনিবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই কড়া বার্তা দেন। ইসলামাবাদে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি শান্তি আলোচনা চলছে, ঠিক সেই মুহূর্তে নেতানিয়াহুর এই যুদ্ধংদেহী মনোভাব মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়িয়েছে।
এক্সে দেওয়া পোস্টে নেতানিয়াহু স্পষ্টভাবে বলেন, “আমার নেতৃত্বে ইসরায়েল ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থা এবং তাদের প্রক্সি বাহিনীগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।” একই সঙ্গে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের তীব্র সমালোচনা করে দাবি করেন, এরদোয়ান ইরানকে প্রত্যক্ষ সহযোগিতা দিচ্ছেন। এমনকি কুর্দি জনগণের বিরুদ্ধে গণহত্যার দায়ও এরদোয়ানের ওপর চাপান তিনি। বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কোনো সমঝোতা ঠেকাতেই নেতানিয়াহু এই ধরণের উসকানিমূলক মন্তব্য করছেন।
বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর থাকলেও নেতানিয়াহুর এই বক্তব্য সেটিকে ঝুঁকির মুখে ফেলেছে
আরও পড়ুন
- • ছোট পর্দা থেকে বিশ্বজয়, শাহরুখের সাফল্যের ৩৪ বছর
- • হরমুজে জাহাজ চলাচল বাড়তেই কমল বিশ্ববাজারে তেলের দাম
- • ‘মাঠের বাইরেও অসাধারণ মানুষ’, মেসির জন্মদিনে নেইমারের আবেগঘন বার্তা
- • শহরে আসা শিক্ষকদের আবার গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী
- • ভেনেজুয়েলার পর এবার চিলিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প
- • ট্রাইব্যুনালে নিজেই সাক্ষী জেরা করতে চাইলেন পলক
- • নোয়াখালীর হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪
- • কাশ্মীরে পুলিশ স্টেশনে হামলার অভিযোগ, সেনাবাহিনীর ৪০ সদস্যের বিরুদ্ধে মামলা
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
