২৯ জুন ২০২৬, সোমবার, ০০:৪৫

শিরোনাম
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প নতুন সিআইডি প্রধান হলেন মোশাররফ হোছাইন ৫০০ ক্রীড়াবিদকে ভাতার আওতায় আনছে সরকার পাঁচ দিনের সফরে চেকিয়া-স্লোভাকিয়ায় সেনাপ্রধান আগস্টের শেষেই জাতীয় গ্রেডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী দেশে চিকিৎসা ব্যয়ের ৮০ শতাংশ রোগীর বহন করে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার সিলেটের নতুন জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান

জবিতে জলবায়ু পরিবর্তন নিয়ে এমসিজে বিভাগের সেমিনার

জবিতে জলবায়ু পরিবর্তন নিয়ে এমসিজে বিভাগের সেমিনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ২৩:০৪

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গণমাধ্যম ও তরুণ সমাজের ভূমিকা তুলে ধরতে সেমিনারের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

রবিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলা: গণমাধ্যম ও যুব সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনারে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ সংরক্ষণে গণমাধ্যমের দায়িত্ব এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. রইস উদ্দীন, বিশেষ অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. সাবরিনা শারমিন, কী-নোট স্পিকার শাহ ইসরাত আজমেরী, প্রধান নির্বাহী, এনভায়রনমেন্টাল ইনোভেশন অ্যান্ড রিসার্চ নেটওয়ার্ক ও চেয়ারম্যান, চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন ও মূল আলোচক পিনাকী রায় চিফ রিপোর্টার, দ্য ডেইলি স্টার। 

অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, কী-নোট স্পিকার ও আলোচকরা পরিবেশ দূষণ রোধে সচেতনতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন এবং সামাজিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জলবায়ু পরিবর্তনের কারণ উল্লেখ করে বলেন, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের জন্য মানুষের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডও দায়ী। বন উজাড়, পাহাড় কাটা, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ নানা কারণে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সামাজিক সচেতনতা ও নৈতিক দায়িত্ববোধ গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আশরাফুল আলম বলেন, মানুষের সবচেয়ে বড় চাওয়া বেঁচে থাকা আর বেঁচে থাকার জন্য প্রয়োজন একটি বাসযোগ্য পৃথিবী। একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে হলে পরিবেশকে রক্ষা করতে হবে। 

দ্য ডেইলি স্টারের চিফ রিপোর্টার পিনাকি রায়ের ভাষ্যমতে, দেশের পরিবেশ ঠিক করার জন্য ক্লাইমেট বান্ধব উন্নয়ন করার জন্য রাজনীতিবিদদে তেমন চিন্তা নেই, এটি নিয়ে ভাবতে হবে তরুণদের।

এছাড়াও জলবায়ু পরিবর্তন মোকাবেলার সম্ভাবনা এবং তরুণদের  সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন।কী-নোট স্পিকার শাহ ইসরাত আজমেরী।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষকসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠান শেষে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন