২৭ জুন ২০২৬, শনিবার, ০২:২৬

শিরোনাম
কূটনৈতিক সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নিত্যপণ্যের দামে ক্রেতাদের নাভিশ্বাস চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতা স্মারক সই সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী

ভিপি-জিএস ছাড়াই বসছে জাবির সিনেট অধিবেশন

ভিপি-জিএস ছাড়াই বসছে জাবির সিনেট অধিবেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ০০:৫৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশন আজ শনিবার (২৭ জুন) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। তবে ছাত্রত্ব শেষ হওয়ায় জাকসুর ভিপি ও জিএস এতে অংশ নিতে পারছেন না। ফলে পাঁচ শিক্ষার্থী প্রতিনিধির মধ্যে দুটি আসন শূন্য রেখেই অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী সিনেটে পাঁচজন শিক্ষার্থী প্রতিনিধি থাকার বিধান থাকলেও ছাত্রত্ব শেষ হলে তাদের সদস্যপদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়। সম্প্রতি স্নাতকোত্তর সম্পন্ন করায় জিএস মাজহারুল ইসলামের এবং নির্ধারিত সময়ে স্নাতকোত্তর শেষ করতে না পারায় ভিপি আব্দুর রশিদ জিতুর ছাত্রত্ব শেষ হয়েছে। এ কারণে তাদের সিনেট সদস্যপদও বাতিল হয়েছে।

এদিকে শূন্য হওয়া দুটি আসনে নতুন প্রতিনিধি পাঠানো সম্ভব বলে মত দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তার মতে, বিশ্ববিদ্যালয়ের আইনে পাঁচজন শিক্ষার্থী প্রতিনিধি পাঠানোর কথা বলা হলেও ভিপি-জিএসকেই প্রতিনিধি হতে হবে এমন বাধ্যবাধকতা নেই। জাকসু চাইলে কার্যবিবরণীর মাধ্যমে নতুন প্রতিনিধি মনোনয়ন দিতে পারে।

তবে জাকসুর দাবি, বিকল্প প্রতিনিধি পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছার অভাব রয়েছে। জিএস মাজহারুল ইসলাম বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নিয়মের একটি ত্রুটি। অন্যদিকে ভিপি আব্দুর রশিদ জিতু জানান, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সুযোগ থাকলে বিকল্প প্রতিনিধি পাঠানো হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয় আইন ও জাকসুর গঠনতন্ত্রের মধ্যে কিছু অসঙ্গতি রয়েছে। বিষয়টি নিয়ে আইন পরামর্শকদের মতামত নেওয়া হচ্ছে। তাদের পরামর্শের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন