গোবিপ্রবিতে ১৭ শিক্ষককে স্থায়ী চাকরিচ্যুতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ২১:২৯
শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ না দেওয়ায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ১৬ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি সরকারি চাকরিবিধি লঙ্ঘন ও নৈতিক স্খলনের অভিযোগে আরও একজন শিক্ষককে স্থায়ীভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২৩ জুন অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট শিক্ষকদের একাধিকবার কর্মস্থলে যোগ দিতে লিখিতভাবে নির্দেশ দেওয়া হলেও তারা তা মানেননি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, চাকরিচ্যুত শিক্ষকদের ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া সব ধরনের আর্থিক সুবিধা বিধি অনুযায়ী ফেরত দিতে হবে।
প্রশাসনের দাবি, শিক্ষা কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • মহরমের মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনার অভিযোগে আটক
- • যুদ্ধবিরতি ভাঙলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের
- • গোবিপ্রবিতে ১৭ শিক্ষককে স্থায়ী চাকরিচ্যুতি
- • ৫০০ ক্রীড়াবিদকে ভাতার আওতায় আনছে সরকার
- • বেঞ্চের শক্তির পরীক্ষায় উতরে গেল স্কালোনির দল
- • পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন করছে সরকার
- • পাঁচ দিনের সফরে চেকিয়া-স্লোভাকিয়ায় সেনাপ্রধান
- • সৌদি আরবে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ গেল ১৪ জনের
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী
- • হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
