শহীদ সাজিদের স্মরণে জবিতে তিন দিনব্যাপী ফটোগ্রাফি প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ২২:০৮
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের স্মরণে তিন দিনব্যাপী ‘ষষ্ঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফটোগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী’ শুরু হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শনীর উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টা ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশরাফুল আলম।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে প্রদর্শনীতে শিক্ষার্থীদের তোলা নির্বাচিত আলোকচিত্র স্থান পেয়েছে। সৃজনশীলতা, সমাজ-বাস্তবতা, সংস্কৃতি, প্রকৃতি ও মানুষের জীবনসংগ্রামসহ বিভিন্ন বিষয়ভিত্তিক ছবি প্রদর্শিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. আশরাফুল আলম বলেন, ফটোগ্রাফি ইতিহাস ও সমাজের বাস্তবতা তুলে ধরার একটি শক্তিশালী মাধ্যম। শহীদ সাজিদের স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ প্রদর্শনী নতুন প্রজন্মকে দায়িত্ববোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।
আয়োজকরা জানান, শহীদ সাজিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং শিক্ষার্থীদের সৃজনশীল চর্চাকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। প্রদর্শনী আগামী তিন দিন প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • ট্রাফিক শৃঙ্খলায় নতুন উদ্যোগ, রাজধানীতে বসছে আরও ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- • মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনার দাবি, ভিডিও ঘিরে উদ্বেগ
- • হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৪
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
