জবিতে বহিরাগত ট্রেজারার নিয়োগে বিরোধিতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ২২:১৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ট্রেজারার পদে বহিরাগত কাউকে নিয়োগ না দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষককে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একই সঙ্গে এ দাবি উপেক্ষা করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের টিচার্স লাউঞ্জে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ইমরানুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৭৩২ জন শিক্ষক রয়েছেন, যার মধ্যে ২৪৫ জন অধ্যাপক। তাই ট্রেজারার পদের জন্য যোগ্য প্রার্থীর কোনো সংকট নেই। বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা ও প্রয়োজন সম্পর্কে নিজস্ব শিক্ষকরা বেশি অবগত বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জবির শিক্ষকরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও ট্রেজারারের দায়িত্ব পালন করেছেন। সে ক্ষেত্রে নিজ বিশ্ববিদ্যালয়ে বহিরাগত নিয়োগের যৌক্তিকতা নেই।
বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি আব্দুল হালিম বলেন, বহিরাগত কাউকে ট্রেজারার নিয়োগ দেওয়া হলে কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিতে যাবেন।
সংবাদ সম্মেলনে ‘টিম জগন্নাথ’ ব্যানারে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা এ দাবিতে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • ট্রাফিক শৃঙ্খলায় নতুন উদ্যোগ, রাজধানীতে বসছে আরও ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- • মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনার দাবি, ভিডিও ঘিরে উদ্বেগ
- • হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৪
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
