০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৭:৫৯

শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

ইশরাকের আসনে বিএনপি কর্মীদের হামলায় প্রিজাইডিং অফিসার আহত

ইশরাকের আসনে বিএনপি কর্মীদের হামলায় প্রিজাইডিং অফিসার আহত

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:২২

রাজধানীর ঢাকা-৬ আসনের জুবলী স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্রে বিএনপির নেতাকর্মীদের হামলায় প্রিজাইডিং অফিসার শফিকুল হক এবং জামায়াত সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টসহ পাঁচজন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

হামলার শিকার প্রিজাইডিং অফিসার শফিকুল হক জানান, জামায়াতের পোলিং এজেন্টদের কার্ডে স্বাক্ষর করার সময় বিএনপির কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং অন্য এক কর্মকর্তার দিকে বোতল নিক্ষেপ করা হয়।

জামায়াত প্রার্থী ড. আব্দুল মান্নান অভিযোগ করেন, পোলিং এজেন্টের ডকুমেন্টসে স্বাক্ষর করতে গেলে বিএনপির কর্মীরা তাদের এজেন্টদের মারধর করেন। এদিকে হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠা ৪৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান অনু বলেছেন, এটি কেবল কথা-কাটাকাটি ও হাতাহাতি ছিল।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কেন্দ্রটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন