২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৯:১২

শিরোনাম
গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ গণপরিবহনে জিপিএস সংযোজন বাধ্যতামূলক করল বিআরটিএ

বিজ্ঞাপনের টোপে হাসপাতালে ডেকে অভিনেত্রী স্নিগ্ধাকে নির্যাতনের অভিযোগ

বিজ্ঞাপনের টোপে হাসপাতালে ডেকে অভিনেত্রী স্নিগ্ধাকে নির্যাতনের অভিযোগ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ২০:১৪

রাজধানীর ৩০০ ফিট এলাকায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে খিলক্ষেত থানায় মামলা করতে গেছেন তিনি।

অভিযোগ অনুযায়ী, একটি বিজ্ঞাপনের চুক্তি স্বাক্ষরের কথা বলে স্নিগ্ধাকে হাসপাতালে ডাকা হয়। সেখানে পৌঁছানোর পর তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে দাবি করেন তিনি।

স্নিগ্ধার অভিযোগ, ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তি নিজেকে প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিয়ে তাকে ভয়ভীতি ও বিভিন্ন ধরনের হুমকি দেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি দেশের একটি প্রভাবশালী শিল্পগোষ্ঠীর মালিকানাধীন হওয়ায় শুরুতে তিনি আইনি পদক্ষেপ নিতে সাহস পাননি।

তিনি জানান, বিষয়টি প্রকাশ্যে এলে ব্যক্তিগত ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে— এমন আশঙ্কায় প্রথমে নীরব ছিলেন। পরে সাহস সঞ্চয় করে খিলক্ষেত থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নেন।

প্রসঙ্গত, গত পাঁচ বছর ধরে দেশের ফ্যাশন অঙ্গনে কাজ করে পরিচিতি পেয়েছেন স্নিগ্ধা চৌধুরী। মডেলিং ও বিজ্ঞাপনের পাশাপাশি পরিচালক রায়হান রাফীর ‘রাস্তা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। গত ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। র‍্যাম্প মডেল হিসেবেও তিনি পরিচিত এবং আন্তর্জাতিক ফ্যাশন আসর ‘গ্লোবাল ইন্ডিয়ান কুতুর উইক’-এ অংশ নিয়েছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ফ্যাশন ও ফটোশুটভিত্তিক কনটেন্ট প্রকাশ করে আসছেন তিনি।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন