০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২০:৫৩

শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি

বন্ধ কলকারখানা পুনরায় চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

বন্ধ কলকারখানা পুনরায় চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৩১

দেশের বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালু করতে প্রয়োজনীয় সব ধরনের নীতি সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান দায়িত্ব গ্রহণের পর এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে আয়োজিত এই সম্মেলনে গভর্নরের পক্ষ থেকে বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

মুখপাত্র জানান, দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই নতুন গভর্নর ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৈঠকে তিনি স্পষ্ট করেছেন যে, দেশের ঝিমিয়ে পড়া উৎপাদন খাতকে চাঙ্গা করতে বন্ধ কলকারখানা সচল করা হবে তাঁর অন্যতম অগ্রাধিকার। এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধিতে গতি আসবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

গভর্নরের দেওয়া নির্দেশনার কথা উল্লেখ করে আরিফ হোসেন খান বলেন, “বর্তমান পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্যমূল্য স্থিতিশীল রাখাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।” এ ছাড়া সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় আগের সরকারের নেওয়া ইতিবাচক পদক্ষেপ এবং সাবেক গভর্নরের শুরু করা সংস্কার কার্যক্রমগুলোও অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন নতুন গভর্নর।

এর আগে বেলা ১১টার দিকে কেন্দ্রীয় ব্যাংকে কাজে যোগ দেন মো. মোস্তাকুর রহমান। প্রধান কার্যালয়ে প্রবেশের সময় সাংবাদিকরা তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি  বলেন, “আগে কাজ, পরে কথা হবে।” উল্লেখ্য, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয় সরকার। 

আরও পড়ুন