মাছ ধরার ট্রলারে হামলা, আহত ৪, নিখোঁজ ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৬, ১৩:৪৭
বঙ্গোপসাগরে জেলে বহরে হামলা, মারপিটের কারণে ৪ জেলে আহত হয়েছেন। এ ঘটনায় সাগরে পড়ে নিখোঁজ রয়েছেন দুই জেলে।
বুধবার (৪ মার্চ) দিবাগত রাত ৯টায় পাথরঘাটা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণে আঠার বাম এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আহত ৪ জেলেকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাথরঘাটা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে জেলে ও ট্রলার মলিকের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে।
হামলার শিকার এফবি মায়ের দোয়া নামক ট্রলারের মালিক মো. মনির আকন আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জানান, তারা সাগরে মাছ ধরার জন্য জাল ফেলে অপেক্ষা করার মুহূর্তে বাণিজ্যিক মাছধারার তিনটি ট্রলিং জাহাজ তাদের ঘিরে ধরে। লোহার পাইপ ও ধারাল অস্ত্র দিয়ে তারা তাদের ওপর হামলা করে। লোহার টুকরা ও পাথর নিক্ষেপ করে। এসময় হিরু (৪০) ও মো. জশিম (৩২) নামের দুই জেলে সাগরে ছিটকে পড়েন। তাদের বাড়ি উপজেলার চরদুয়ানী ইউনিয়নে।
তিনি আরো জানান, হামলায় আহত আমির হোসেন (৪০), কবির (৩৮), ইব্রহিম (৪০) ও বাবুকে (২৩) চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকাল ১০টায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে ভর্তি করা হযেছে। সাগরে পাতা প্রায় সাড়ে ৪ হাজার ফুট জাল কেটে নিয়ে গেছে তারা।
জেলে বহরে হামলায় অংশগ্রহণকারী ট্রলিং জাহাজের নাম এফবি মুন্না, এফবি মক্কা মদিনা, ও এফবি জায়েন খান। তাদের মালিকেদের বাড়ি বাগেরহাট জেলার রায়েন্দা এলাকায় বলে ফিরে আসা জেলেরা দাবি করেন।
পাথরঘাটা থানার ওসি মংচেনলা জানান, হামলার শিকার জেলে থানায় মৌখিক অভিযোগ জানিয়েছেন তাদের লিখিত অভিযোগ দাখিলের পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- • দক্ষ জনগোষ্ঠী গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী
- • জেনেটিক ঝুঁকির সতর্কবার্তা: খালাতো–চাচাতো বিয়েতে বাড়ছে উদ্বেগ
- • আবার ফাইনালে দেখা হলে আর্জেন্টিনাকে হারানোর হুঁশিয়ারি এমবাপ্পের
- • অবতরণের সময় বিধ্বস্ত ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমান
- • মধ্যরাত পর্যন্ত সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- • ট্রাকে করে মানুষ এনে পুশইনের অভিযোগ, সীমান্তে টানটান উত্তেজনা
- • বিড়াল বিদ্যুৎস্পৃষ্টে শাহবাগে মেট্রোরেল বন্ধ ২৫ মিনিট, যাত্রী ভোগান্তি চরমে
- • ব্রাজিলের ম্যাচের আগে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন মরক্কোর আশরাফ হাকিমি
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
