কুষ্টিয়ায় আ.লীগ নেতার চোখে ও বুকে গুলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬, ০০:১৪
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে শফিকুল ইসলাম আজম (৫০) নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতা গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সদরপুর বাজারে তাঁর তামাক ব্যবসার গোডাউনের কাছে এই হামলার ঘটনা ঘটে। আহত শফিকুল ইসলাম আজম উপজেলার আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বিল আমলা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজম সন্ধ্যায় সদরপুর বাজারে একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এ সময় একজন তাকে পাশে ডেকে নিয়ে কথা বলেন। হঠাৎ একদল সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে গুলি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা গুলি করে দ্রুত বাজার এলাকা ত্যাগ করে। আজমের চোখে এবং বুকে দুটি গুলি লেগেছে। গুলির শব্দে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মুহূর্তে দোকানপাট বন্ধ হয়ে যায়।
গুলিবিদ্ধ হওয়ার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন
- • ৫ জুলাই গৌরি-আমিরের বিয়ে, জানালেন নিজেই
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার
- • গরমে ‘সুস্থতার দাওয়াই’ দিলেন মোদি, তালিকায় দেশীয় ঐতিহ্যবাহী পানীয়
- • ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
