পর্তুগালে ট্রেনের ধাক্কায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, আহত ৪
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ মে, ২০২৬, ১০:৪১
পর্তুগাল–এ ট্রেনের ধাক্কায় এক প্রাইভেটকারে থাকা প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম রাম প্রসাদ সরকার (৩৬)। তিনি টাঙ্গাইলের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে পর্তুগালে বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পর্তুগালের আলগার্ভ অঞ্চলের মেশিলহোইরা গ্রান্ডে এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় প্রাইভেটকারটি ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৪ মে) স্থানীয় সময়।
এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন বাংলাদেশি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ দূতাবাস লিসবন এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। পাশাপাশি আহতদের চিকিৎসার খোঁজখবর রাখতে দূতাবাসের একজন কর্মকর্তা হাসপাতালে পাঠানো হয়েছে।
দূতাবাস জানিয়েছে, নিহতের মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে প্রবাসীদের চলাচল ও কর্মক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
