মেক্সিকোতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২০
মেক্সিকোতে এক কুখ্যাত মাদক সম্রাট নিহত হওয়ার পর দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতা ঘিরে আসন্ন ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে, মাত্র তিন মাসেরও কম সময়ের মধ্যে দেশটি আদৌ বিশ্বকাপের সহ-আয়োজক হতে পারবে কি না। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মনে করেন, পারবে।
মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে ইনফান্তিনো বলেন, ‘অবশ্যই আমরা এই কয়েকদিন মেক্সিকোর পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তবে শুরুতেই বলতে চাই, মেক্সিকো, তাদের প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবম এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা নিশ্চিত, সবকিছু যতটা সম্ভব মসৃণভাবেই সম্পন্ন হবে।’
তিনি আরো বলেন, ‘মেক্সিকো একটি মহান দেশ। পৃথিবীর প্রতিটি দেশেই নানা ঘটনা ঘটে; আমরা চাঁদে বা অন্য কোনো গ্রহে বাস করি না। এ জন্যই সরকার, পুলিশ ও কর্তৃপক্ষ রয়েছে; যারা শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করবে।’
রবিবার মেক্সিকান সেনাবাহিনী জলিস্কো নিউ জেনারেশন কার্টেলের প্রধান নেমেসিও রুবেন ওসেগুয়েরা সারভান্তেস ওরফে ‘এল মেনচো’-কে হত্যা করে। এর পরপরই কয়েকদিন ধরে সহিংসতা ছড়িয়ে পড়ে। কার্টেল সদস্যরা গাড়ি-ঘরে আগুন দেয় এবং প্রায় এক ডজন অঙ্গরাজ্যে সড়ক অবরোধ করে। মেক্সিকান কর্তৃপক্ষ জানিয়েছে, এতে অন্তত ৭০ জন নিহত হয়েছে।
গত রবিবার স্থানীয় লিগের চারটি গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ স্থগিত করা হয়, যার একটি ছিল কেন্দ্রীয় শহর কেরেতারোতে। সেখানে বুধবার রাতে মেক্সিকোর আইসল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নেয়।
মেক্সিকোতে মোট ১৩টি বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ১১ জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচও রয়েছে। জলিস্কো কার্টেলের কেন্দ্র হিসেবে পরিচিত গুয়াদালাহারা শহরে চারটি ম্যাচ আয়োজনের কথা। কলম্বিয়া একটি ম্যাচ খেলবে মেক্সিকো সিটিতে এবং আরেকটি গুয়াদালাহারায়।
কলম্বিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি রামন জেসুরুন বলেন, ‘আমাদের প্রথম দুটি ম্যাচ মেক্সিকোতে। তবে আমরা জানি তারা এই পরিস্থিতি কাটিয়ে উঠবে এবং এগিয়ে যাবে। আমার ভূরাজনৈতিক বিশ্লেষণে আমি পুরোপুরি আশ্বস্ত যে মেক্সিকো খুব দ্রুত এই সমস্যা সমাধান করবে।’তবে অন্যান্য দেশ কিছুটা উদ্বেগ প্রকাশ করেছে।
পর্তুগিজ ফুটবল ফেডারেশন জানিয়েছে, মার্চে মেক্সিকোর সঙ্গে নির্ধারিত প্রীতি ম্যাচের আগে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জ্যামাইকা ২৬ মার্চ গুয়াদালাহারায় নিউ ক্যালেডোনিয়ার বিপক্ষে আন্তমহাদেশীয় প্লে-অফ সেমিফাইনালে খেলবে। বিজয়ী দল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে কঙ্গোর মুখোমুখি হবে।
জামাইকান ফুটবল ফেডারেশনের সভাপতি মাইকেল রিকেটস বলেন, ‘ম্যাচগুলো মার্চের শেষদিকে, তাই এখনো এক মাস সময় আছে পরিস্থিতি দেখার জন্য। কিন্তু সত্যি বলতে এটি আমাকে খুবই উদ্বিগ্ন করছে। কনকাকাফ ও ফিফা আমাদের কী নির্দেশনা দেয়, আমরা সেটির অপেক্ষায় থাকব। ম্যাচ হবে কি না, নাকি তারা বিকল্প ব্যবস্থা খুঁজছে।’
অন্যদিকে মেক্সিকোর আরেক শহর মন্টেরেতে একটি প্লে-অফ অনুষ্ঠিত হবে, যেখানে বলিভিয়া ও সুরিনাম খেলবে। বিজয়ী দল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে ইরাকের মুখোমুখি হবে।
সোমবার প্রেসিডেন্ট শেইনবাম বলেন, “গুয়াদালাহারায় বিশ্বকাপ ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে, এ বিষয়ে ‘পূর্ণ নিশ্চয়তা’ রয়েছে এবং ‘কোনো ঝুঁকি নেই’।”
ইনফান্তিনো বলেন, ‘আমরা নিয়মিতভাবে প্রেসিডেন্সি ও মেক্সিকোর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বিশ্বকাপ হবে এক অসাধারণ উৎসব।’
আরও পড়ুন
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
- • সারা দেশে ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
- • দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আভাস
- • স্থগিতাদেশ কাটিয়ে ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন আতিফ আসলাম
- • ভেনেজুয়েলার ভূমিকম্প: গুগল এলার্টে আগেভাগে সরে যান অনেক মানুষ
- • সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাসদস্যের মৃত্যু
- • প্রতিদিন একটি কলা খেলে শরীরে কী পরিবর্তন আসে?
- • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ভর্তি ১৯৮
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিক্ষকদের সতর্ক করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
