২০ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ মার্চ, ২০২৬, ০২:০৪
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২০ হাজার পিস ইয়াবাসহ ময়ুং মার্মা (৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১ মার্চ) রাতে সোনাইছড়ি ইউনিয়নের ৩ নম্বর লামার পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। গ্রেপ্তার ময়ুং মার্মা একই এলাকার অংশো থোয়াই মার্মার মেয়ে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিদের একটি দল পালানোর চেষ্টা করলে ময়ুং মার্মাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে প্রায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নারী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় ইয়াবা পাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বাতেন মৃধা বলেন, উদ্ধার ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পলাতক সহযোগী ও মাদকের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে সোনাইছড়ি এলাকা মাদক কারবারিদের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। থানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই এ এলাকায় বিশেষ নজরদারি ও ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে।
আরও পড়ুন
- • ট্রাইব্যুনালে নিজেই সাক্ষী জেরা করতে চাইলেন পলক
- • নোয়াখালীর হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪
- • কাশ্মীরে পুলিশ স্টেশনে হামলার অভিযোগ, সেনাবাহিনীর ৪০ সদস্যের বিরুদ্ধে মামলা
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
- • সারা দেশে ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
- • দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আভাস
- • স্থগিতাদেশ কাটিয়ে ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন আতিফ আসলাম
- • ভেনেজুয়েলার ভূমিকম্প: গুগল এলার্টে আগেভাগে সরে যান অনেক মানুষ
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
