গাজীপুরে রিকশাচালকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬, ০১:০৭
গাজীপুরে ওসমান গনি (৪০) নামে এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে নগরীর বাসন থানার ভিটিপাড়া এলাকায় সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওসমান শেরপুর জেলার নকলা থানার বানেশ্বরদী এলাকার বাসিন্দা চাঁন মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগরীর গাছা থানার খাইলকুর এলাকায় বসবাস করতেন এবং ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় জানায়। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’
ওসি আরো বলেন, ‘নিহতের স্বজনরা মর্গে এসে লাশে পরিচয় শনাক্ত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালককে হত্যা পর তার ব্যাটারির রিকশাটি ছিনতাইয়ের করে থাকতে পারে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী ডেইজি বেগম বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।’
আরও পড়ুন
- • পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ায় এয়ার ইন্ডিয়ার পাইলট বরখাস্ত
- • আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী
- • বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় এগিয়ে আর্জেন্টিনা, পিছিয়েছে ব্রাজিল
- • হিজবুল্লাহ নিরস্ত্র না হলে লেবানন ছাড়বে না ইসরায়েল
- • ছোট পর্দা থেকে বিশ্বজয়, শাহরুখের সাফল্যের ৩৪ বছর
- • হরমুজে জাহাজ চলাচল বাড়তেই কমল বিশ্ববাজারে তেলের দাম
- • ‘মাঠের বাইরেও অসাধারণ মানুষ’, মেসির জন্মদিনে নেইমারের আবেগঘন বার্তা
- • শহরে আসা শিক্ষকদের আবার গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
