চট্টগ্রামে মাটির গর্তে পড়ে ২ শিশু নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ১৭:২২
চট্টগ্রামের ফটিকছড়িতে মাটি কেটে সৃষ্ট গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো একই এলাকার হাবিবুর রহমানের মেয়ে সাকি আকতার (৯) এবং জাকির হোসেনের মেয়ে সানজিদা আকতার (১০)।
স্থানীয়রা জানায়, মাসখানেক আগে ইটভাটায় উপর্যুপরি মাটি কাটার ফলে আনুমানিক ২০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়। যেখানে কয়েক দিনের বৃষ্টিতে পানি জমে যায়। রবিবার সকালে ওই দুই শিশু খেলতে গিয়ে অসাবধানতাবশত গর্তে পড়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর গর্ত থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, জনবসতিপূর্ণ এলাকায় গভীর গর্ত করে ইট ভাটায় মাটি কাটার ফলে এ দুর্ঘটনাটি ঘটেছে। কোনো অবস্থাতেই মাটিখোকোদের বেপরোয়া গতি থামানো যাচ্ছে না। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল দে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- • ছোট পর্দা থেকে বিশ্বজয়, শাহরুখের সাফল্যের ৩৪ বছর
- • হরমুজে জাহাজ চলাচল বাড়তেই কমল বিশ্ববাজারে তেলের দাম
- • ‘মাঠের বাইরেও অসাধারণ মানুষ’, মেসির জন্মদিনে নেইমারের আবেগঘন বার্তা
- • শহরে আসা শিক্ষকদের আবার গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী
- • ভেনেজুয়েলার পর এবার চিলিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প
- • ট্রাইব্যুনালে নিজেই সাক্ষী জেরা করতে চাইলেন পলক
- • নোয়াখালীর হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪
- • কাশ্মীরে পুলিশ স্টেশনে হামলার অভিযোগ, সেনাবাহিনীর ৪০ সদস্যের বিরুদ্ধে মামলা
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
