২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২২:৩৩

শিরোনাম
১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

চুয়াডাঙ্গায় ঝড়ে গাছ পড়ে আহত ৫

চুয়াডাঙ্গায় ঝড়ে গাছ পড়ে আহত ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ১৬:৫৪

চুয়াডাঙ্গার জীবননগরে আকস্মিক কালবৈশাখীতে ঘরের ওপর গাছ পড়ে দুই পরিবারের অন্তত ৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর ও রাজশাহীতে পাঠানো হয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) রাত আটটার দিকে ঝড়ে মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর মাঠপাড়ায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত ব্যক্তিরা হলেন উপজেলার মনোহরপুর মাঠপাড়ার ইসমাইল হোসেন ও মোছা. আফিয়া খাতুন।

আফিয়ার স্বামী মো. রাজু বলেন, ‘আমরা ঘরে ছিলাম। হঠাৎ ঝড় শুরু হলে একটি শিমুলগাছ আমাদের ঘরের ওপর পড়ে। সঙ্গে সঙ্গে ঘরের চাল ভেঙে যায়। এ সময় আমার স্ত্রীর মাথায় আঘাত লাগে। প্রথমে তাকে জীবননগর হাসপাতালে নিই। তাকে রাজশাহী নিয়ে যাচ্ছি।’
 
এদিকে ঝড়ের পর স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর ও রাজশাহীতে রেফার করা হয়।

খবর পেয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। 

ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এলাম। প্রাথমিকভাবে তিন পরিবারকে শুকনো খাবার সহায়তা দেওয়া হয়েছে। তাদের উপজেলায় আসতে বলা হয়েছে। প্রতিটি পরিবারকে দুই বান করে ডেউটিন ও ঘর মেরামতের জন্য নগদ টাকা সহয়তা দেওয়া হবে। তাদের আরও সহযোগিতা করার জন্য জেলা প্রশাসককে জানানো হয়েছে।’

আরও পড়ুন