পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই হবে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬, ২১:০৫
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সঙ্গে ‘‘আজই’’ একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদক মারিয়া বার্টিরোমোকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন তিনি।
বার্টিরোমোর সঙ্গে এই ফোনালাপ ঠিক কখন হয়েছে তা স্পষ্ট নয়। এছাড়া ট্রাম্প কোন সময়ের কথা বুঝিয়েছেন সেটিও তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, যদি কোনও চুক্তি সই না হয়, তাহলে তিনি ইরানের প্রত্যেকটি বিদ্যুৎকেন্দ্র ও সেতু উড়িয়ে দেবেন।
যদিও ইসলামাবাদে শান্তি আলোচনায় চুক্তি স্বাক্ষর কিংবা প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত জানায়নি ইরান। তবে পাকিস্তানের একাধিক সূত্র মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে বলেছে, তেহরান দ্বিতীয় দফার আলোচনার বিষয়ে আগ্রহী হলেও এ ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এর আগে, রোববার ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারসহ মার্কিন প্রতিনিধিরা নতুন দফার আলোচনার জন্য ইসলামাবাদ সফর করবেন।
১৯৭৯ সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর গত ১১-১২ এপ্রিল পাকিস্তান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করে। তবে সেই আলোচনা কোনও সুরাহা ছাড়াই শেষ হয়।
এদিকে, ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার টেলিফোনে কথা বলেছেন। ইরানের স্থানীয় সংবাদমাধ্যম বলছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন দফার আলোচনার বিষয়ে অনিশ্চয়তার মধ্যেই ওই ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন
- • বিমানবন্দরে আটকে ইরান অধিনায়ক, ক্ষোভ ফেডারেশনের
- • পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ায় এয়ার ইন্ডিয়ার পাইলট বরখাস্ত
- • আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী
- • বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় এগিয়ে আর্জেন্টিনা, পিছিয়েছে ব্রাজিল
- • হিজবুল্লাহ নিরস্ত্র না হলে লেবানন ছাড়বে না ইসরায়েল
- • ছোট পর্দা থেকে বিশ্বজয়, শাহরুখের সাফল্যের ৩৪ বছর
- • হরমুজে জাহাজ চলাচল বাড়তেই কমল বিশ্ববাজারে তেলের দাম
- • ‘মাঠের বাইরেও অসাধারণ মানুষ’, মেসির জন্মদিনে নেইমারের আবেগঘন বার্তা
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
