নারায়ণগঞ্জে নগদের অফিসে অস্ত্রের মুখে টাকা লুট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ মে, ২০২৬, ২১:৫৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নগদের একটি ডিস্টিবিউটর অফিসে দুর্বৃত্তদের হামলা হয়েছে। এসময় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ৭ লাখ টাকা, ৫টি মোবাইল ফোন ও সিসি টিভির ক্যামেরার ডিভাইসসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
শনিবার (২ এপ্রিল) সকালে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় জালাল টাওয়ার মার্কেটে নগদের স্থানীয় অফিসে এ ঘটনা ঘটে।
নগদের ডিস্ট্রিবিউটর আল আমিন জানান, সকাল নয়টায় ৮ থেকে ১০ জনের একদল সশস্ত্র ব্যক্তি শর্টগান, পিস্তল ও দেশীয় অস্ত্রসহ তার অফিসে প্রবেশ করে অতর্কিতভাবে হামলা চালায়। এসময় তারা অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের পিটিয়ে আহত করে এবং অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নেয়। পরে নগদ ৭ লাখ টাকা, ৫টি মোবাইল ফোন ও সিসি টিভি ক্যামেরার ডিভাইসসহ বিভিন্ন মূল্যবান সামগ্রি লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় নগদের ডিস্ট্রিবিউটর ভুক্তভোগী আল আমিন অজ্ঞাতনামা ৮-১০ জন ব্যক্তিকে আসামি করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করতে থানা পুলিশের তৎপরতা চলছে।
আরও পড়ুন
- • ‘মাঠের বাইরেও অসাধারণ মানুষ’, মেসির জন্মদিনে নেইমারের আবেগঘন বার্তা
- • শহরে আসা শিক্ষকদের আবার গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী
- • ভেনেজুয়েলার পর এবার চিলিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প
- • ট্রাইব্যুনালে নিজেই সাক্ষী জেরা করতে চাইলেন পলক
- • নোয়াখালীর হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪
- • কাশ্মীরে পুলিশ স্টেশনে হামলার অভিযোগ, সেনাবাহিনীর ৪০ সদস্যের বিরুদ্ধে মামলা
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
- • সারা দেশে ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
