২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২০:০৫

শিরোনাম
১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

রিজার্ভ চুরি মামলার ‘খসড়া চার্জশিট’ নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয়

রিজার্ভ চুরি মামলার ‘খসড়া চার্জশিট’ নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ১৬:৩০

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার ‘খসড়া চার্জশিট’ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটি বলেছে, এ বিষয়ে প্রকাশিত তথ্য তাদের কোনো কর্মকর্তা গণমাধ্যমকে সরবরাহ করেননি।

শুক্রবার (১৯ জুন) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত-সংক্রান্ত বিষয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সিআইডির কর্মকর্তাদের বরাত দিয়ে ‘খসড়া চার্জশিট’ সম্পর্কিত যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সিআইডির কোনো কর্মকর্তা সরবরাহ করেননি। ফলে এসব বক্তব্য বা তথ্যকে সিআইডির আনুষ্ঠানিক অবস্থান হিসেবে গণ্য না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সিআইডি আরও জানায়, বহুল আলোচিত রিজার্ভ চুরি মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তদন্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আদালতে প্রতিবেদন দাখিল করা হবে এবং পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে মামলার অগ্রগতি ও হালনাগাদ তথ্য জানানো হবে।

সংস্থাটি সংবাদমাধ্যমকে এ মামলার বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে শুধুমাত্র সিআইডির আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি অথবা মুখপাত্রের বক্তব্য অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা দেশের অন্যতম আলোচিত আর্থিক অপরাধ হিসেবে বিবেচিত হয় এবং মামলাটির তদন্ত কার্যক্রম দীর্ঘদিন ধরে চলমান রয়েছে।

আরও পড়ুন