তাবদাহের কারণে যুক্তরাজ্যে ১ হাজারের বেশি স্কুল বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ১৬:৫৯
অতিরিক্ত তাপপ্রবাহের কারণে যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ ঘোষণা দেয়া হয়েছে। বুধবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। আবহাওয়ার পূর্বাভাসে দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে।
এর মধ্যে ওয়েলসে উচ্চ তাপমাত্রার কারণে ৫০০টির বেশি স্কুল সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ রয়েছে। মধ্য ও দক্ষিণ ওয়েলসের বিভিন্ন এলাকায় এ পরিস্থিতি দেখা গেছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ব্লেনাউ গওয়েন্টে। অঞ্চলটির সব স্কুল বন্ধ রাখা হয়েছে। এছাড়া কেয়ারফিলি ও ব্রিজেন্ডের অধিকাংশ স্কুলেও পাঠদান কার্যক্রম স্থগিত করা হয়েছে।
কার্ডিফ, কারমার্থেনশায়ার, মার্থার টিডফিল, মনমাউথশায়ার, নিথ পোর্ট ট্যালবট, নিউপোর্ট, পাওইস, রনদা কিনন টাফ, সোয়ানসি, টরফেইন এবং ভেল অব গ্ল্যামরগান অঞ্চলের বিভিন্ন স্কুল বন্ধ বা আংশিকভাবে বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
ওয়েলসের পাশাপাশি ইংল্যান্ডেও অন্তত ৫৭৮টি স্কুল সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ রয়েছে। এসব স্কুলের বেশিরভাগই দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত। ফলে ওয়েলস ও ইংল্যান্ড মিলিয়ে এক হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান তাপপ্রবাহের কারণে শিক্ষা কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে।
এদিকে মঙ্গলবার জার্সিতে জুন মাসের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জার্সি আবহাওয়া বিভাগ জানিয়েছে, সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস (৯৯ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত পৌঁছেছে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • ‘মাঠের বাইরেও অসাধারণ মানুষ’, মেসির জন্মদিনে নেইমারের আবেগঘন বার্তা
- • শহরে আসা শিক্ষকদের আবার গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী
- • ভেনেজুয়েলার পর এবার চিলিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প
- • ট্রাইব্যুনালে নিজেই সাক্ষী জেরা করতে চাইলেন পলক
- • নোয়াখালীর হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪
- • কাশ্মীরে পুলিশ স্টেশনে হামলার অভিযোগ, সেনাবাহিনীর ৪০ সদস্যের বিরুদ্ধে মামলা
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
- • সারা দেশে ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
