০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৯:৫২

শিরোনাম
তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিযুক্ত দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিযুক্ত দিনেশ ত্রিবেদী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬, ১৯:০৭

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী।

সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দিনেশ ত্রিবেদী ঢাকায় প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। প্রণয় ভার্মাকে এর মধ্যে বেলজিয়ামের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘দিনেশ ত্রিবেদী শিগগিরই বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব গ্রহণ করবেন।’ 

দিনেশ ত্রিবেদী ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ। ৭৫ বছর বয়সী পশ্চিমবঙ্গের এ রাজনীতিবিদ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি।

আরও পড়ুন