১৩ জুন ২০২৬, শনিবার, ১৪:৫৬

শিরোনাম
বিড়াল বিদ্যুৎস্পৃষ্টে শাহবাগে মেট্রোরেল বন্ধ ২৫ মিনিট, যাত্রী ভোগান্তি চরমে কক্সবাজার সফরে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণদের তালিকা ঘোষণা মে মাসে সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত, বিআরটিএ প্রতিবেদন ঢাকা হবে দক্ষিণ এশিয়ার প্রথম বিনিয়োগ কেন্দ্র:পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৪৩

২ হাজার ২২ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা তৈরি করে আলোচনায় পাবনার একদল সমর্থক

২ হাজার ২২ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা তৈরি করে আলোচনায় পাবনার একদল সমর্থক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১২:১৮

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সারা দেশের মতো পাবনাতেও শুরু হয়েছে ফুটবল উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে নানা আয়োজন করছেন ভক্তরা। এরই অংশ হিসেবে ২ হাজার ২২ ফুট দীর্ঘ আর্জেন্টিনার একটি পতাকা তৈরি করেছেন পাবনার চাটমোহর উপজেলার বালুদিয়া গ্রামের একদল সমর্থক।

শুক্রবার বিকেলে পতাকাটি নিয়ে শোভাযাত্রা শেষে গ্রামের বিভিন্ন সড়কের পাশে টাঙিয়ে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, এটি জেলার অন্যতম বড় আর্জেন্টিনার পতাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের বাসিন্দা রাসেল মাহমুদ, সেলিম হোসেন ও আলামিন হোসেন ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে ব্যতিক্রমী কিছু করার পরিকল্পনা করেন। পরে তাঁরা ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্মৃতি স্মরণীয় করে রাখতে ২ হাজার ২২ ফুট দীর্ঘ পতাকা তৈরির উদ্যোগ নেন।

পতাকা তৈরির কাজে আর্থিক সহায়তা করেন গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শিক্ষক, শিক্ষার্থী, প্রবাসী ও কৃষকদের সহযোগিতায় প্রায় ১০ দিন ধরে পতাকাটি তৈরি করা হয়। পরে এতে আর্জেন্টিনা দলের প্রতীক সংযুক্ত করা হয়।

উদ্যোক্তাদের ভাষ্য, পতাকাটি তৈরিতে প্রায় ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে।

উদ্যোক্তা রাসেল মাহমুদ, সেলিম হোসেন ও আলামিন হোসেন বলেন, ছোটবেলা থেকেই তাঁরা আর্জেন্টিনা দলের সমর্থক। বিশেষ করে ফুটবল তারকা মেসির খেলা দেখে তাঁরা দলটির প্রতি অনুরাগী হয়ে ওঠেন। বিশ্বকাপ উপলক্ষে দলটির প্রতি সমর্থন প্রকাশ করতেই এত বড় পতাকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা সিদ্দিকুর রহমান ও মহরম আলী বলেন, আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা থেকেই তাঁরা এ উদ্যোগে যুক্ত হয়েছেন। তাঁদের প্রত্যাশা, এবারের আসরেও দলটি ভালো করবে।

পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক বলেন, সমর্থকদের এমন সৃজনশীল উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তবে খেলাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

পতাকাটি দেখতে আশপাশের এলাকা থেকেও ফুটবলপ্রেমীরা বালুদিয়া গ্রামে ভিড় করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন