১৩ জুন ২০২৬, শনিবার, ১৬:১২

শিরোনাম
বিড়াল বিদ্যুৎস্পৃষ্টে শাহবাগে মেট্রোরেল বন্ধ ২৫ মিনিট, যাত্রী ভোগান্তি চরমে কক্সবাজার সফরে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণদের তালিকা ঘোষণা মে মাসে সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত, বিআরটিএ প্রতিবেদন ঢাকা হবে দক্ষিণ এশিয়ার প্রথম বিনিয়োগ কেন্দ্র:পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৪৩

কানাডার উদ্বোধনী মঞ্চে নোরা ফাতেহি, ভেঙেছেন শাকিরার গানের রেকর্ড

কানাডার উদ্বোধনী মঞ্চে নোরা ফাতেহি, ভেঙেছেন শাকিরার গানের রেকর্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ১৫:৪৮

মেক্সিকো সিটির পর এবার উত্তর আমেরিকার আরেক আয়োজক দেশ কানাডায় বসছে ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনে প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে কানাডার ম্যাচের আগে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে অনুষ্ঠানটি।

উদ্বোধনী মঞ্চে ওঠার আগেই আলোচনায় নোরার নতুন ফিফা অফিশিয়াল গান ‘সির সির’। প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় ইউটিউবে ২ কোটির বেশি ভিউ পেয়েছে গানটি।

এই সাফল্যের মাধ্যমে ফিফা বিশ্বকাপের এবারের আরেক অফিশিয়াল গান ‘ডাই ডাই’-এর প্রথম দিনের ভিউয়ের রেকর্ড ছাড়িয়ে গেছে ‘সির সির’। গানটি গেয়েছেন পপ তারকা শাকিরা। প্রথম ২৪ ঘণ্টায় ‘ডাই ডাই’ পেয়েছিল ৮ দশমিক ২ মিলিয়ন ভিউ। সেই তুলনায় দ্বিগুণেরও বেশি দর্শক পেয়েছে নোরার গান।

‘সির সির’ গানে নোরার সঙ্গে কাজ করেছেন ফরাসি শিল্পী ভেজিড্রিম এবং ক্যালিফোর্নিয়াভিত্তিক বাংলাদেশি-আমেরিকান সংগীত প্রযোজক ও ডিজে সঞ্জয়। টরন্টোর উদ্বোধনী অনুষ্ঠানেও তাঁদের সঙ্গে নিয়ে পরিবেশনা করবেন নোরা।

গানটির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নোরা বলেন, এটি তাঁর জন্য বিশেষ একটি মুহূর্ত। এই প্রকল্পের মাধ্যমে তিনি নিজের মরক্কান ও কানাডিয়ান পরিচয়ের পাশাপাশি ভারত ও দক্ষিণ এশিয়ার মানুষের ভালোবাসাকে একসূত্রে গাঁথতে পেরেছেন। তাঁর মতে, পর্দার পেছনে থাকা ভারতীয় প্রতিনিধিত্ব এই কাজকে বিশ্বমঞ্চে আলাদা মাত্রা দিয়েছে।

নোরা আরও বলেন, সংগীতের মাধ্যমে পূর্ব ও পশ্চিমের সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার একটি প্রয়াস ছিল এই প্রকল্প।

কানাডার বহুসাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে নোরার পাশাপাশি সংগীত পরিবেশন করবেন আন্তর্জাতিক অঙ্গনের পরিচিত শিল্পী অ্যালানিস মরিসেট, অ্যালেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুলে ও উইলিয়াম প্রিন্স।

আরও পড়ুন