০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২১:৩০

শিরোনাম
প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ

তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:২২

আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে গরম অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে রাতের আবহাওয়া আপাতত স্বস্তিদায়ক থাকার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি অংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর ফলে দেশে আপাতত বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই, যা দিনের তাপমাত্রা বৃদ্ধিতে সহায়ক হবে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শনিবারও একই ধারা অব্যাহত থাকতে পারে।

তবে রোববার ও সোমবার সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বাকি অংশে আবহাওয়া শুষ্ক থাকবে। মঙ্গলবার থেকে আবারও সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। পরবর্তী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা সামগ্রিকভাবে আরও বাড়তে পারে।

আরও পড়ুন