০৫ জুন ২০২৬, শুক্রবার, ০০:৩৭

শিরোনাম
কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২৬, ১৯:৩৬

মালদ্বীপের মালেতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে করা মানিকের জয়সূচক একমাত্র গোলটিই লাল-সবুজের প্রতিনিধিদের শিরোপার মঞ্চে নিয়ে যায়। ২০২৪ সালের অপরাজিত চ্যাম্পিয়নরা এবারও শিরোপা ধরে রাখার মিশনে আরও একধাপ এগিয়ে গেল।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রেখে খেলতে থাকে বাংলাদেশ। মাঠের নিয়ন্ত্রণে নেপালের চেয়ে যোজন যোজন এগিয়ে ছিল বাংলাদেশের যুবারা। একের পর এক আক্রমণে নেপালের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখে তারা। গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে; ১১ মিনিটেই কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায় তারা।

ডান প্রান্ত থেকে পাওয়া একটি সেট-পিস কাজে লাগিয়ে গোলটি আসে। মুর্শেদ আলীর নিখুঁত ও হাওয়ায় ভাসানো ক্রসে চমৎকার হেডে বল জালে জড়ান মানিক। গোলরক্ষককে পরাস্ত করে উল্লাসে মাতে বাংলাদেশ শিবির।

১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত, যখন প্রবাসী ফুটবলার রোনান বেঞ্জামিন সুলিভান বল জালে পাঠিয়েছিলেন। তবে অফসাইডের সংকেতে সেই গোলটি বাতিল হয়। এরপর ২১ মিনিটে নাজমুলের নিশ্চিত এক হেড নেপালি গোলরক্ষক অবিশ্বাস্য ক্ষিপ্রতায় রুখে দিলে ব্যবধান আর বাড়েনি।

প্রথমার্ধের অন্তিম সময়েও ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল। ৩৮ মিনিটে মুর্শেদ আলীর নেওয়া একটি শক্তিশালী শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। বিরতির পর দুই দলই বেশ কিছু আক্রমণ করলেও গোলমুখ খুলতে ব্যর্থ হয়। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

শিরোপা ধরে রাখার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ কে হচ্ছে, তা জানা যাবে আজ রাতে ভারত ও ভুটানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের ফল আসার পর। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যে পরিষ্কার ফেবারিট, তা আজকের ম্যাচেই স্পষ্ট হয়েছে।

আরও পড়ুন