২২ জুন ২০২৬, সোমবার, ১৪:৫৩

শিরোনাম
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ২৩ জুন ঘিরে ঢাকাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা, মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক শুরু, শ্রমবাজার ও বিনিয়োগে জোর অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার

ইনফিনিক্সের নতুন নোট ৬০ সিরিজে স্ন্যাপড্রাগন প্রসেসর

ইনফিনিক্সের নতুন নোট ৬০ সিরিজে স্ন্যাপড্রাগন প্রসেসর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬, ২৩:৫০

দেশের বাজারে নতুন নোট ৬০ সিরিজ উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। এই সিরিজের নোট ৬০ প্রো এবং নোট ৬০—দুটি মডেলেই যুক্ত করা হয়েছে অত্যাধুনিক ফিচার ও প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়। প্রথমবারের মতো নোট সিরিজে শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর যুক্ত করেছে কোম্পানিটি।

ইনফিনিক্স নোট ৬০ প্রো মডেলে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ ফাইভজি প্ল্যাটফর্ম, যা ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি। অন্যদিকে, নোট ৬০ মডেলে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ ফাইভজি প্রসেসর। ভারী কাজ বা গেমিংয়ের সময় ফোন ঠান্ডা রাখতে এতে ব্যবহার করা হয়েছে থ্রিডি আইস কোর ভিসি কুলিং চেম্বার প্রযুক্তি।

ফোনগুলোর ডিসপ্লেতে রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটসহ ১.৫ কে অ্যামোলেড প্যানেল। ৪৫০০ নিট উজ্জ্বলতার এই ডিসপ্লেতে চোখের সুরক্ষায় রয়েছে হার্ডওয়্যার পর্যায়ের কম নীল আলো প্রযুক্তি। এছাড়া ফোনের পেছনে যুক্ত করা হয়েছে আকর্ষণীয় অ্যাক্টিভ হ্যালো লাইট ও অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে।

দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করতে এতে রয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। নোট ৬০ প্রো মডেলে ৯০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের পাশাপাশি উভয় মডেলেই ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে। ব্যাটারির স্থায়িত্ব বাড়াতে এতে যুক্ত করা হয়েছে সেলফ হিলিং প্রযুক্তি, যা প্রায় ছয় বছর পর্যন্ত ব্যাটারির কর্মক্ষমতা ধরে রাখতে সক্ষম।

ফটোগ্রাফির জন্য ফোনগুলোতে রয়েছে ৫০ মেগাপিক্সেল ওআইএস নাইট মাস্টার এআই ক্যামেরা। ওআইএস প্রযুক্তি থাকায় এর মাধ্যমে স্থিতিশীল ফোরকে ভিডিও ধারণ করা সম্ভব। এছাড়া ধুলা ও পানিরোধক আইপি৬৫ সনদসহ কর্নিং গরিলা গ্লাস সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।

ইনফিনিক্স নোট ৬০ প্রো (৪৯,৯৯৯ টাকা) পাওয়া যাচ্ছে মিস্ট টাইটেনিয়াম, ডিপ ওশান ব্লু এবং সোলার অরেঞ্জ রঙে। নোট ৬০ (৪৪,৯৯৯ টাকা) মডেলটি পাওয়া যাচ্ছে মিস্ট টাইটেনিয়াম, ফিজ ব্লু এবং মিডনাইট ব্ল্যাক রঙে। সারা দেশের অনুমোদিত বিক্রয়কেন্দ্র ও অনলাইন প্ল্যাটফর্মে ফোনগুলো পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন