০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২০:৩৬

শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি

জাইমাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার

জাইমাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬, ১৮:১০

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট (স্টোরি) দেওয়ার অভিযোগে পঞ্চগড়ে শাকিল আহমেদ (২৬) নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাকিল ওই ইউনিয়নের নগর ভাউলাগঞ্জ এলাকার বুলবুল ইসলামের ছেলে। তিনি ঢাকার তেজগাঁও কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

এর আগে চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে দেবীগঞ্জ থানায় একটি মামলা করেন। গ্রেপ্তার শাকিলকে  আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২১ এপ্রিল শাকিল আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই) ব্যবহার করে নিজের ছবির সঙ্গে প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি ছবি পোস্ট করেন।

ছবিটির পাশে লেখেন, ‘তারেক কাকু সব কার্ড ছাপিয়ে দিল, খালি আমাদের বিয়ের কার্ড দিল না। ১. পরিবার কার্ড, ২. তেল কার্ড, ৩. খেলাধুলা কার্ড আরো কিছু কার্ড রেডি।’

তার এই স্ট্যাটাস দ্রুতই সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীদের নজরে আসে। বিষয়টি তারা পুলিশকে অবহিত করলে অভিযান চালিয়ে ভাউলাগঞ্জ বাজার থেকে শাকিলকে আটক করে।

দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ বলেন, ‘ওই যুবক প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, ‘ওই কলেজছাত্রের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন