২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৯:১১

শিরোনাম
গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ গণপরিবহনে জিপিএস সংযোজন বাধ্যতামূলক করল বিআরটিএ

দুই ঘণ্টা ভোগান্তির পর সচল ফেসবুক, স্বস্তি ফিরেছে ব্যবহারকারীদের

দুই ঘণ্টা ভোগান্তির পর সচল ফেসবুক, স্বস্তি ফিরেছে ব্যবহারকারীদের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ১৬:৪৮

বিশ্বজুড়ে প্রায় দুই ঘণ্টার প্রযুক্তিগত বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ সেবা। রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা আবারও স্বাভাবিকভাবে ফেসবুক ব্যবহার করতে শুরু করেন।

এর আগে দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিট থেকে ফেসবুকের ডেস্কটপ ভার্সনে প্রবেশ, লগইন, নিউজ ফিড লোড এবং টাইমলাইন আপডেটে ব্যাপক সমস্যা দেখা দেয়। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা একই ধরনের সমস্যার কথা জানান।

বিভ্রাটের সময় অনেক ব্যবহারকারীর সামনে "Account temporarily unavailable" বার্তা প্রদর্শিত হয়। সেখানে উল্লেখ করা হয়, সাইটে প্রযুক্তিগত সমস্যার কারণে অ্যাকাউন্টটি সাময়িকভাবে ব্যবহার করা যাচ্ছে না এবং কিছুক্ষণ পর আবার চেষ্টা করতে বলা হয়।

আউটেজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর–এর তথ্য অনুযায়ী, রোববার দুপুর দেড়টার পর থেকেই অভিযোগ দ্রুত বাড়তে শুরু করে। অভিযোগগুলোর মধ্যে প্রায় ৫০ শতাংশ ছিল ওয়েবসাইটে প্রবেশসংক্রান্ত, ২০ শতাংশ লগইন সমস্যা এবং আরও ২০ শতাংশ ছিল নিউজ ফিড ও টাইমলাইন ব্যবহারে জটিলতা নিয়ে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ম্যানচেস্টার ইভনিং নিউজ জানায়, স্থানীয় সময় সকাল ৯টার কিছু আগে থেকেই "Facebook down" লিখে অনলাইনে অনুসন্ধানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

শুধু ফেসবুকই নয়, মেটার আরেক জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামেও একই সময়ে সেবা বিঘ্নিত হওয়ার অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী।

তবে বিভ্রাট কাটিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে ফেসবুকের ডেস্কটপ সেবা আবার স্বাভাবিক হয়ে আসে। যদিও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত এই প্রযুক্তিগত সমস্যার কারণ বা বিভ্রাট নিয়ে মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

আরও পড়ুন