২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৯:১০

শিরোনাম
গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ গণপরিবহনে জিপিএস সংযোজন বাধ্যতামূলক করল বিআরটিএ

১০ বছর পর শেষ হবে টাকার যুগ, শুরু হবে এআইয়ের রাজত্ব-মাস্ক

১০ বছর পর শেষ হবে টাকার যুগ, শুরু হবে এআইয়ের রাজত্ব-মাস্ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ১৪:৫৭

আর মাত্র ১০ বছর পর টাকার গুরুত্বই নাকি থাকবে না! এমনই চমকপ্রদ পূর্বাভাস দিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী উদ্যোক্তা ইলন মাস্ক।

দ্য ইকোনমিস্টের এক পডকাস্টে মাস্ক বলেন, আগামী ২০৩৬ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং রোবট মানুষের চেয়ে বেশি পণ্য ও সেবা দিতে সক্ষম হবে। তখন খাবার, বাসস্থান, যাতায়াত কিংবা বিনোদনের মতো প্রয়োজনীয় অনেক কিছুই এআইনির্ভর হয়ে উঠতে পারে। ফলে বর্তমান অর্থব্যবস্থার প্রয়োজনীয়তা কমে যেতে পারে বলে মনে করেন তিনি।

মাস্কের দাবি, আগামী পাঁচ বছরের মধ্যেই এআই সম্মিলিত মানব বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে। রক্ত-মাংসের মানুষ হওয়া ছাড়া প্রায় সব কাজই তখন এআই করতে পারবে।

এআই নিয়ে সতর্ক করেছেন ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানও। একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন গুগলের এআই প্রধান ডেমিস হাসাবিস। আর অ্যানথ্রোপিকের সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে, ভবিষ্যতের উন্নত এআই মডেলগুলো মানুষের হস্তক্ষেপ ছাড়াই আরও জটিল কাজ সম্পন্ন করতে সক্ষম হতে পারে।

তবে টাকার বিকল্প কী হবে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি ইলন মাস্ক। তাঁর এই মন্তব্য ঘিরে প্রযুক্তি বিশ্বে শুরু হয়েছে নতুন বিতর্ক।

আরও পড়ুন