জাতিসংঘে শতাধিক প্রতিনিধি পাঠিয়ে ‘লজ্জাজনক রেকর্ড’: টিআইবি
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৫৮
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলাদেশ থেকে শতাধিক প্রতিনিধি পাঠানোকে ‘লজ্জাজনক রেকর্ড’ হিসেবে আখ্যা দিয়ে গভীর হতাশা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, গণ-আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল অপচয় কমবে। কিন্তু এবারও অতিরিক্ত প্রতিনিধি দল পাঠিয়ে সেই আশা ভেঙে দিয়েছে সরকার।
তিনি বলেন, গত বছর ৫৭ সদস্যের প্রতিনিধি দল পাঠানো কিছুটা আশাব্যঞ্জক ছিল, এবার তার বিপরীত ঘটেছে। তিনি জানতে চান, এত বড় প্রতিনিধি দলের যৌক্তিকতা কী, কে কী দায়িত্ব পালন করবেন, আর জনগণের টাকায় এই সফরের ফলাফল কী হবে—সে বিষয়ে জবাবদিহি থাকতে হবে।
বিবৃতিতে টিআইবি আরও উল্লেখ করে, এমন বড় প্রতিনিধিদল কেবল চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়ার মতো পরাশক্তিরাই কূটনৈতিক প্রয়োজনে পাঠায়। কিন্তু বাংলাদেশসহ সুশাসন ঘাটতির দেশগুলোতে এটি অনেক সময় ভ্রমণবিলাসের উদাহরণ হয়ে দাঁড়ায়।
সংস্থাটি আরও জানায়, সরকার দায়িত্ব গ্রহণের পর ভ্রমণ ব্যয় কমাতে পরিপত্র জারি করলেও শতাধিক সদস্যের প্রতিনিধি দল সেই নীতির পরিপন্থী, যা সরকারের অঙ্গীকার নিয়েও জনমনে প্রশ্ন তুলছে।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
- • পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
- • মাদকসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
- • ৫ জুলাই গৌরি-আমিরের বিয়ে, জানালেন নিজেই
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার
- • গরমে ‘সুস্থতার দাওয়াই’ দিলেন মোদি, তালিকায় দেশীয় ঐতিহ্যবাহী পানীয়
- • ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
