ইরানের ভয়ে সাইপ্রাসে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন তুরস্কের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬, ২২:৪৬
ইরানের হামলার ভয়ে নিরাপত্তা পদক্ষেপ হিসেবে সাইপ্রাসের উত্তরাঞ্চলে এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর পরিকল্পনা করছে তুরস্ক। কয়েক দিন আগে সাইপ্রাস দ্বীপ ইরানি ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার পর শনিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।
সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর সাইপ্রাসে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েনের বিষয়ে বিবেচনা করছে তুরস্ক। কেবল তুরস্কের স্বীকৃতি পাওয়া তুর্কি রিপাবলিক অব নর্দান সাইপ্রাসের (টিআরএনসি) নিরাপত্তা নিশ্চিতে পর্যায়ক্রমিক পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হতে পারে।
এদিকে, শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে মধ্যপ্রাচ্যের সঙ্কট নিয়ে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিষয়ে আলোচনার পরিবেশ তৈরির জন্য আরও অনেক কিছু করার সুযোগ রয়েছে। এই বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট।
স্টারমারের সঙ্গে টেলিফোনে আলাপকালে এরদোয়ান বলেন, এ বিষয়ে তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এরদোয়ান স্টারমারকে জানিয়েছেন, আঙ্কারা ইরানের ওপর হামলার পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দীর্ঘমেয়াদী সামরিক হস্তক্ষেপ আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য মারাত্মক ক্ষতি করতে পারে।
আরও পড়ুন
- • ৫ জুলাই গৌরি-আমিরের বিয়ে, জানালেন নিজেই
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার
- • গরমে ‘সুস্থতার দাওয়াই’ দিলেন মোদি, তালিকায় দেশীয় ঐতিহ্যবাহী পানীয়
- • ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
